ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা এখানে কাজ করতে এসেছি। এই বয়সেও আমাদের ছুটি নেই, প্রতিদিন সকালে অফিস করতে হয়। আমরা কাজ করে ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। একদল মানুষ বেহেশতের টিকিট বিক্রি করে ক্ষমতায় আসার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। আমরা ভোট দিয়ে জান্নাতের টিকিট নেওয়ার দলে বিশ্বাসী নই। বরং, আমরা অক্লান্ত পরিশ্রম ও কাজের মাধ্যমে বেহেশতে যাওয়ার পথ তৈরি করতে চাই।’

সোমবার সকালে জেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খাল খনন কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের ওপর তিনি জোর দেন এবং নিজ দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন যে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমি এই কার্যক্রম উদ্বোধন করে দেওয়ার পর যেন তা থেমে না যায়, বরং সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন হয়, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাকারিয়া মন্ডল, এলজিআরডি-এর নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাসসহ আরও অনেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে ১৮ বছর পর বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল: নতুন নেতৃত্বে দল পুনর্গঠন ও তৃণমূলে শক্তিশালীকরণের বার্তা

কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই: মির্জা ফখরুল

আপডেট সময় : ০১:৩৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬