ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কুমিল্লায় মর্মান্তিক সড়ক-রেল সংঘর্ষে ঝিনাইদহের ৫ জন নিহত, শোকের ছায়া

কুমিল্লার পাদুয়া বাজার রেলক্রসিং এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীবাহী বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ঝিনাইদহের পাঁচজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের মধ্যে মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের পিন্টু ইসলামের স্ত্রী লাইজু খাতুন (২৬) এবং তাদের দুই শিশু কন্যা খাদিজা (৬) ও মরিয়ম (৩) রয়েছেন। এছাড়াও একই উপজেলার ভালাইপুর গ্রামের ইমামুল ইসলামের স্ত্রী সোনালী বেগম (৪০) এবং ঝিনাইদহ সদর উপজেলার ১০নং হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের মুক্তার হোসেনের ছেলে জোহাদ হোসেন (২৪) নিহত হয়েছেন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে শনিবার সন্ধ্যায় পিন্টু ইসলাম স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে মহেশপুর থেকে মামুন পরিবহনের একটি বাসে নোয়াখালীর লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যাত্রাপথে, রাত ১১টার দিকে তিনি বিদেশ ফেরত শ্যালককে বিমানবন্দর থেকে আনতে যাওয়ার জন্য ঢাকা সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে পড়েন। দুর্ভাগ্যবশত, রবিবার ভোর ৩টা ১০ মিনিটে একটি মর্মান্তিক দুর্ঘটনায় তিনি প্রাণে বাঁচলেও, তার স্ত্রী ও দুই শিশুকন্যা প্রাণ হারান।

অন্যদিকে, মহেশপুরের ভালাইপুর গ্রামের বাসিন্দা ইমামুল ইসলাম ও তার স্ত্রী সোনালী বেগম ঈদের আনন্দ ভাগাভাগি করতে নোয়াখালীতে বড় ছেলের বাড়িতে যাচ্ছিলেন। এই দুর্ঘটনায় ইমামুল আহত হলেও, তার স্ত্রী সোনালী নিহত হয়েছেন। ঝিনাইদহ সদর উপজেলার পানামী গ্রামের জোহাদ হোসেনও একই বাসে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন এবং এই দুর্ঘটনায় তিনিও প্রাণ হারান।

স্থানীয় সূত্র মতে, রবিবার ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে কুমিল্লার পদুয়া বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি রেললাইন অতিক্রম করার সময় দ্রুতগামী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ফলে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু ঘটে।

এই ভয়াবহ দুর্ঘটনায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার চারজন এবং সদর উপজেলার একজনসহ মোট পাঁচজনের মৃত্যুর ঘটনায় জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জন হারানোর এই মর্মান্তিক ঘটনায় স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারাক্রান্ত হয়ে উঠেছে। ঈদের আনন্দ মুহূর্তেই শোকের মাতমে পরিণত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমান সাগরে ইরানি জাহাজ জব্দের মার্কিন চেষ্টা নস্যাৎ করার দাবি

কুমিল্লায় মর্মান্তিক সড়ক-রেল সংঘর্ষে ঝিনাইদহের ৫ জন নিহত, শোকের ছায়া

আপডেট সময় : ০৩:২০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬