ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি: মধ্যপ্রাচ্যে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো ধরনের হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সকল জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র এব্রাহিম জোলফাগারি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত পানিশোধনাগার এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামোও ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হবে।

এই সতর্কতা বার্তাটি আসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর। ট্রাম্প ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় ইরান এই পাল্টা হামলার ঘোষণা দিল।

উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রয়াত প্রধান আলী লারিজানি পূর্বে সতর্ক করে বলেছিলেন যে, ইরানের বিদ্যুৎ সঞ্চালন লাইনে (গ্রিড) হামলা করা হলে মাত্র আধা ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়বে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি: মধ্যপ্রাচ্যে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ০৬:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬