ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বাতিল

ইরানের জোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ ও ডিমোনায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস বাতিল করা হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় রোববার ও সোমবার এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর তথ্যানুসারে, এই হামলায় উভয় শহরে প্রায় ১০০ জন আহত হয়েছেন। এর মধ্যে আরাদ শহরেই আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ। কিছু সংবাদমাধ্যম অনুযায়ী, আরাদে ইরানের হামলায় অন্তত ৬ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরাদ শহরে জরুরি উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি এক বিবৃতিতে জানান, মাঠে থাকা জরুরি ও উদ্ধারকারী বাহিনীগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীতে ইরানের সামরিক স্থাপনায় মার্কিন বিমান হামলা, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বাতিল

আপডেট সময় : ০৬:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬