ইরানের একটি পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শনিবার মধ্য ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে এই হামলা চালানো হয়। তবে, এই হামলায় কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, তেহরান ও ইসফাহানের মাঝামাঝি অবস্থিত এই কেন্দ্রের আশেপাশের বাসিন্দারা কোনো ঝুঁকির মধ্যে নেই। এর আগে, চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছিল যে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা হামলার পর নাতানজ পরমাণু কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
রিপোর্টারের নাম 





















