ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: ৫১ হাজার নিখোঁজ, বাড়ছে মৃতের সংখ্যা, ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা

ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিখোঁজ মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের জীবিত উদ্ধারের আশা ক্রমেই ম্লান হয়ে আসছে। রাজধানী কারাকাস ও আশপাশের বিভিন্ন হাসপাতাল, মর্গ এবং আশ্রয়কেন্দ্রে স্বজনদের খোঁজে ছুটছেন অসংখ্য মানুষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, গত বুধবার আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জনের প্রাণহানি হয়েছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬০ জনে। সরকারের হিসাবে, ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ১৭২ জন জীবিত অবস্থায় আটকা থাকতে পারেন। তবে বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ থাকায় মৃতের প্রকৃত সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরই মধ্যে শুক্রবার বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার একটি আফটারশক অনুভূত হলে কারাকাস ও পাশের মারাকাই শহরে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের ধীরগতিকে ঘিরে ক্ষোভ বাড়ছে। প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা নিজেদের উদ্যোগে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন।

লা গুয়াইরা শহরের হুগো শ্যাভেজ হাউজিং কমপ্লেক্সে ধসে পড়া একটি ভবনের নিচে ছয় বছর বয়সি সন্তানসহ পরিবারের পাঁচ সদস্য আটকা পড়েছেন বলে জানিয়েছেন জেনিফার পালাসিও। তার দাবি, সরকারি সহায়তা পর্যাপ্ত নয়; জীবিতদের উদ্ধার করতে দ্রুত ক্রেনসহ ভারী সরঞ্জাম পাঠানো জরুরি।

অন্যদিকে উপকূলীয় কারাবালেদা শহরের বাসিন্দা ৭৩ বছর বয়সি আইনজীবী রিকার্ডো ত্রিয়াস অভিযোগ করেন, তার ধর্ম-সন্তান আরমান্দো লোপেজের মরদেহ উদ্ধার হলেও সেটি এখনও ঘটনাস্থল থেকে সরানো হয়নি। তিনি দ্রুত ফরেনসিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

দুর্যোগের মধ্যেই লা গুয়াইরার কাতিয়া লা মার এলাকায় একটি ক্ষতিগ্রস্ত দোকানে লুটপাটের ঘটনাও ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উপস্থিতি না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই ভূমিকম্পে সরাসরি আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৬৭০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ হাজার কোটি টাকার সমান। বিশেষজ্ঞদের মতে, গত এক শতাব্দীর মধ্যে এটি ভেনেজুয়েলার সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০৩৮ ফুটবল বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: ৫১ হাজার নিখোঁজ, বাড়ছে মৃতের সংখ্যা, ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা

আপডেট সময় : ১০:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬