ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

অভ্যন্তরীণ কোন্দল ও কৌশলগত ভুলে বিশ্বকাপ থেকে বিদায় নিল উরুগুয়ে

বিশ্বকাপ ফুটবল থেকে উরুগুয়ের বিদায় কেবল মাঠের পারফরম্যান্সের কারণেই নয়, বরং দলের অভ্যন্তরীণ অস্থিরতা ও কোচের সঙ্গে খেলোয়াড়দের চরম বিরোধের ফলাফল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই হারের পর কোচ মার্সেলো বিয়েলসার ওপর সিনিয়র খেলোয়াড়দের ক্ষোভ এখন প্রকাশ্যে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ তারকা ফেদেরিকো ভালভার্দেসহ দলের সিনিয়র ফুটবলাররা বিয়েলসার কঠোর প্রশিক্ষণ পদ্ধতি এবং কৌশলগত সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ম্যাচের আগে খেলোয়াড়রা রক্ষণাত্মক কৌশলে খেলার প্রস্তাব দিলেও কোচ তার হাই-ইনটেনসিটি প্রেসিং তত্ত্বে অনড় ছিলেন। এই মতবিরোধের জেরে দলের মধ্যে বড় ধরনের ফাটল তৈরি হয়, যার প্রভাব পড়ে মাঠের খেলায়।

ম্যাচ শেষে ব্যর্থতার সব দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন কোচ বিয়েলসা। তিনি স্বীকার করেছেন যে, উরুগুয়ের শক্তিশালী দলটির কাছ থেকে সেরাটা বের করে আনতে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ২০২২ কাতার বিশ্বকাপের পর এবারের আসরেও গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া উরুগুয়ের ফুটবলের জন্য এক বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামলীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি: চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

অভ্যন্তরীণ কোন্দল ও কৌশলগত ভুলে বিশ্বকাপ থেকে বিদায় নিল উরুগুয়ে

আপডেট সময় : ০১:৫৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬