ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইরানে স্থলবাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: সিবিএস নিউজ

মার্কিন সামরিক কর্মকর্তারা ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত পরিকল্পনা করছেন বলে জানিয়েছে সিবিএস নিউজ। একাধিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে এবং পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ ধরনের পদক্ষেপের পরিকল্পনা তৈরির জন্য নির্দিষ্ট নির্দেশনা দিচ্ছেন।

প্রতিবেদন অনুযায়ী, এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো, যদি ইরানে মার্কিন সেনা মোতায়েন করা হয়, তবে সে দেশের সৈন্যদের আটক করার বিষয়টি কীভাবে পরিচালনা করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র ইরানে তাদের সামরিক কার্যক্রম ‘ধীরে ধীরে কমিয়ে আনার’ বিষয়টি বিবেচনা করছে। তবে তিনি এটাও স্পষ্ট করেছিলেন যে, তিনি কোনো যুদ্ধবিরতি চান না। একই সঙ্গে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ‘কোথাও’ স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনা করছেন না, তবে তিনি যোগ করেন, ‘যদি করতাম, তাহলে অবশ্যই আপনাদের বলতাম না।’

এই বিষয়ে মন্তব্য চেয়ে পাঠানো মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডও সম্ভাব্য সেনা মোতায়েন নিয়ে কোনো জল্পনায় যেতে রাজি হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজকের খেলার সূচি: ইউরোপিয়ান ফুটবল ও ক্রিকেট ম্যাচের জমজমাট লড়াই

ইরানে স্থলবাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: সিবিএস নিউজ

আপডেট সময় : ১১:৪৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬