ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইরানে সামরিক অভিযান সীমিত করার ইঙ্গিত ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পরিচালিত সামরিক অভিযান সীমিত করার ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র তার লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে গেছে এবং সে কারণে সামরিক তৎপরতা গুটিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত দ্রুত শেষ হতে পারে বলে ট্রাম্পের এই বক্তব্যকে এখন পর্যন্ত সবচেয়ে জোরালো ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও জানান, প্রেসিডেন্ট ও পেন্টাগন আগেই ইঙ্গিত দিয়েছিল যে পুরো মিশন সম্পন্ন করতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।

এদিকে, বৈশ্বিক জ্বালানির বাজারে তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানি তেলের ওপর কিছুটা শিথিলতা দিয়েছে। জানানো হয়েছে, ২০ মার্চের আগে যেসব ইরানি তেল জাহাজে তোলা হয়েছে, সেগুলো আগামী ১৯ এপ্রিল পর্যন্ত খালাস ও বিক্রির অনুমতি পাবে।

অন্যদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর তেহরান সৌদি আরব ও ইসরাইলের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে শনিবার ভোরে ইসরাইলি বাহিনী তেহরানে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজকের খেলার সূচি: ইউরোপিয়ান ফুটবল ও ক্রিকেট ম্যাচের জমজমাট লড়াই

ইরানে সামরিক অভিযান সীমিত করার ইঙ্গিত ট্রাম্পের

আপডেট সময় : ১০:৪১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬