ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় ২০ প্রাণহানি, মোট মৃতের সংখ্যা হাজার ছাড়াল

লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৫৭ জন আহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট জানিয়েছে।

শুক্রবার সংঘটিত এই প্রাণহানির মধ্য দিয়ে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননে মোট নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২১ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, চলমান সংঘাতে দেশটিতে আহতের সংখ্যা ২ হাজার ৬৪১ জনে পৌঁছেছে এবং ১ লাখ ৩৪ হাজার ৬১৬ জন মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিবন্ধিত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ও রাশিয়ার তেল রপ্তানিতে যুক্তরাষ্ট্রের ছাড় আর বাড়বে না

লেবাননে ইসরায়েলি হামলায় ২০ প্রাণহানি, মোট মৃতের সংখ্যা হাজার ছাড়াল

আপডেট সময় : ০৫:৩৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬