ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে জাহাজ সুরক্ষায় মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি

যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ব্যবহৃত ইরানি স্থাপনা বা অবস্থানে আঘাত হানতে মার্কিন বাহিনী এই ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে। শুক্রবার যুক্তরাজ্যের মন্ত্রিসভার এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, ব্রিটিশ স্বার্থ বা জীবন বিপন্ন করতে পারে এমন ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল লন্ডন। তবে শুক্রবারের বৈঠকে মন্ত্রীরা সম্মত হন যে, এখন থেকে হরমুজ প্রণালিতে জাহাজের সুরক্ষা নিশ্চিত করার কাজেও ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, এই সিদ্ধান্তে যুক্তরাজ্য সরাসরি কোনো হামলায় অংশ নেবে না এবং ‘এই সংঘাতের বিষয়ে যুক্তরাজ্যের অনুসৃত নীতি অপরিবর্তিত থাকবে’। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র উল্লেখ করেন, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার কাজে ব্যবহৃত সক্ষমতাগুলোকে লক্ষ্যবস্তু করতে মার্কিন বাহিনীর ‘প্রতিরক্ষামূলক অভিযানে’ এখন থেকে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ও রাশিয়ার তেল রপ্তানিতে যুক্তরাষ্ট্রের ছাড় আর বাড়বে না

হরমুজ প্রণালিতে জাহাজ সুরক্ষায় মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি

আপডেট সময় : ০২:২৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬