সাম্প্রতিক ইরান হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ফোনালাপ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। দুই নেতা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর সৃষ্ট মারাত্মক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
কাতারের আমিরের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, উপসাগরীয় এই দুই নেতা ইরানের হামলাকে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। তারা অবিলম্বে সব ধরনের সংঘাত বন্ধ, চলমান উত্তেজনা প্রশমনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 





















