সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি থেকে তার দেশকে যথাসম্ভব দূরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শুক্রবার দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে ঈদুল ফিতরের নামাজের পর দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট আল-শারা বলেন, ‘আমরা অত্যন্ত সতর্কতার সাথে আমাদের প্রতিটি পদক্ষেপ নিচ্ছি এবং সিরিয়াকে যেকোনো সংঘাত থেকে দূরে রাখতে কাজ করছি।’ তিনি আরও উল্লেখ করেন যে, গত ১৫ বছর বা তারও বেশি সময় ধরে সিরিয়া সংঘাত ও অস্থিরতার কেন্দ্রবিন্দু ছিল, কিন্তু বর্তমানে দেশটি আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে প্রতিবেশী সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলছে।
বর্তমান বিশ্ব পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ও বিরল ঐতিহাসিক ঘটনা হিসেবে আখ্যায়িত করে প্রেসিডেন্ট আল-শারা জোর দিয়ে বলেন, ‘আমরা আমাদের প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিচ্ছি। সিরিয়াকে যেকোনো ধরনের সংঘাত থেকে দূরে রাখার জন্য আমরা কাজ করছি, যাতে দেশটি উন্নয়ন ও পুনর্গঠনের পথে এগিয়ে যেতে পারে।’
রিপোর্টারের নাম 





















