যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট জানিয়েছেন, যদি ইরানের ওপর থেকে আরোপিত তেলের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তবে মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই এশীয় বাজারে তেল সরবরাহ শুরু করা সম্ভব হবে। ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের অল্প সময়ের মধ্যেই ইরানি তেল এশীয় বন্দরগুলোতে পৌঁছাতে পারবে। তার মতে, এই দ্রুত সরবরাহ বিশ্বব্যাপী তেলের দাম নিয়ন্ত্রণে সহায়ক হবে।
সম্প্রতি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র বিভিন্ন নীতি বিবেচনা করছে। এর আগে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট ইঙ্গিত দিয়েছিলেন যে, সমুদ্রে থাকা ট্যাঙ্কারগুলোতে আটকে থাকা ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, নিষেধাজ্ঞা শিথিল হলে ইরানের বিপুল পরিমাণ তেল দ্রুত আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবে, যা সরবরাহ বাড়িয়ে তেলের দামের উপর চাপ কমাতে সাহায্য করবে।
রিপোর্টারের নাম 





















