ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক সংঘাতের মুখে শ্রীলঙ্কার অবস্থান: ইরান-যুক্তরাষ্ট্র ইস্যুতে নিরপেক্ষতা ঘোষণা

আন্তর্জাতিক অঙ্গনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে শ্রীলঙ্কা তাদের নিরপেক্ষ অবস্থান স্পষ্ট করেছে। দেশটি কোনো পক্ষ অবলম্বন না করার নীতি গ্রহণ করেছে এবং পক্ষপাতিত্বের অভিযোগও নাকচ করে দিয়েছে।

ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্হিও গরের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক পার্লামেন্টে এই ঘোষণা দেন। তিনি বলেন, কিছু মহল থেকে অভিযোগ উঠেছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি থাকায় ইরানি জাহাজকে অনুমতি দিতে শ্রীলঙ্কা বিলম্ব করেছে। তবে এই অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

প্রেসিডেন্ট দিসানায়েক জোর দিয়ে বলেন, “আমরা পক্ষপাতদুষ্ট নই, বরং সম্পূর্ণ নিরপেক্ষ।” তিনি আরও জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই তাদের সামরিক জাহাজ শ্রীলঙ্কার বন্দরে ভিড়ানোর জন্য অনুরোধ জানিয়েছিল। একটি নিরপেক্ষ দেশ হিসেবে শ্রীলঙ্কা উভয়পক্ষের অনুরোধই প্রত্যাখ্যান করেছে, যা তাদের নিরপেক্ষ নীতিরই প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ও রাশিয়ার তেল রপ্তানিতে যুক্তরাষ্ট্রের ছাড় আর বাড়বে না

আন্তর্জাতিক সংঘাতের মুখে শ্রীলঙ্কার অবস্থান: ইরান-যুক্তরাষ্ট্র ইস্যুতে নিরপেক্ষতা ঘোষণা

আপডেট সময় : ০৯:১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬