ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে, তেহরানের আর ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই। কিন্তু তার এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরানের আধা-সামরিক বাহিনী রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের বিপ্লবী বাহিনীর একজন মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান এখনো পুরোদমে ক্ষেপণাস্ত্র তৈরি করে চলেছে।
আইআরজিসি মুখপাত্র বলেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র শিল্পের স্কোর একেবারে ২০-এ ২০। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। দুর্দান্ত বিষয় হলো, এই যুদ্ধাবস্থার মধ্যেও আমরা ক্ষেপণাস্ত্র বানিয়ে চলেছি এবং সেগুলো মজুত করতেও আমাদের কোনো রকম সমস্যা হচ্ছে না।’ তিনি আরও বলেন, যুদ্ধ চলবে।
এর আগে বৃহস্পতিবার ইসরাইলে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছিলেন যে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা আর নেই। সেই সময় তিনি মন্তব্য করেন, ‘আমরা জিতছি, এবং ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।’
রিপোর্টারের নাম 





















