ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ: চট্টগ্রাম রেলস্টেশনে উপচে পড়া ভিড়, বাসেও বাড়ছে চাপ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বন্দরনগরী চট্টগ্রাম ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রাম রেলস্টেশনে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ব্যাগ-পোটরা আর কোলের শিশুকে নিয়ে দীর্ঘ অপেক্ষার পর ট্রেনে চড়তে পেরে যাত্রীদের চোখে-মুখে ছিল স্বস্তির হাসি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে চট্টগ্রাম থেকে বর্তমানে ১০৬টি ট্রেন চলাচল করছে, যার মধ্যে ৫৮টি আন্তঃনগর ও ৪৮টি লোকাল। অতিরিক্ত যাত্রী সামাল দিতে যুক্ত করা হয়েছে চার জোড়া বিশেষ ট্রেন। দালালের দৌরাত্ম্য কমাতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে এবং স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাত্রীদের যাত্রা সুনিশ্চিত করতে রেল পুলিশ, আনসার ও বিশেষ নিরাপত্তা বাহিনী কাজ করছে।

এদিকে রেলপথের পাশাপাশি সড়কপথেও যাত্রীদের প্রচণ্ড চাপ লক্ষ্য করা গেছে। গত কয়েক দিনের ডিজেল সংকটের অবসান হওয়ায় পরিবহন মালিকদের মাঝে স্বস্তি ফিরেছে। উত্তরবঙ্গ, ঢাকা ও সিলেটগামী বাসগুলোতে ভিড় বাড়ছে। শেষ মুহূর্তে টিকিট পেতে কাউন্টারগুলোতে যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। সব মিলিয়ে নাড়ির টানে বাড়ি ফেরার এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো নগরজুড়ে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ: চট্টগ্রাম রেলস্টেশনে উপচে পড়া ভিড়, বাসেও বাড়ছে চাপ

আপডেট সময় : ০৮:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬