ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

‘বিগত দিনের বৈষম্য ভুলে এখন উন্নয়নের পথে ঐক্যবদ্ধ হওয়ার সময়’: মাসুদ সাঈদী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, বিগত দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের মানুষ চরম বৈষম্য ও নির্যাতনের শিকার হয়েছে। এখন সময় এসেছে নিজেদের ন্যায্য অধিকার বুঝে নেওয়ার। তিনি এলাকার উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মাসুদ সাঈদী বিগত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, গত ১৭ বছর জিয়ানগরের মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হয়নি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও জেল-জুলুম চালানো হয়েছে। এমনকি উপজেলার নাম পরিবর্তন করেও বৈষম্য করা হয়েছে। তিনি আরও বলেন, এখন সুসময় এসেছে এবং পুনরায় এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।

বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে সাংসদ বলেন, যেভাবে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন হয়েছে, ঠিক সেভাবেই এলাকার উন্নয়নেও ভাই ভাই হয়ে থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি উন্নয়নের পথ রোধ করতে পারবে না। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের শীর্ষ সেনাকর্তার হুঁশিয়ারি: আঞ্চলিক যুদ্ধে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হবে

‘বিগত দিনের বৈষম্য ভুলে এখন উন্নয়নের পথে ঐক্যবদ্ধ হওয়ার সময়’: মাসুদ সাঈদী

আপডেট সময় : ০৮:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬