ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে ঈদুল ফিতর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগামীকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ দুইশ বছরের ঐতিহ্য মেনে একদিন আগেই ঈদ পালন করছেন। সেই অনুযায়ী, চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামসহ দেশের বিভিন্ন জেলার মুরিদগণ শুক্রবার আনন্দঘন পরিবেশে ঈদ উৎসব পালন করবেন।

দরবার শরীফ সূত্রে জানা গেছে, হানাফি মাজহাবের রীতি অনুসরণ করে বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ওপর ভিত্তি করে তারা ধর্মীয় উৎসবগুলো পালন করেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় মির্জাখীল দরবার শরীফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী ও লোহাগাড়ার বিভিন্ন গ্রাম ছাড়াও ঢাকা, ফেনী, রাঙামাটি ও কিশোরগঞ্জসহ বেশ কিছু এলাকার মানুষ এই ঈদ উদযাপনে অংশ নেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে ঈদুল ফিতর

আপডেট সময় : ০৮:০০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬