ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নোটিশ ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন বন্ধ, ঈদে ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগমুহূর্তে কোনো আগাম ঘোষণা ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আকস্মিক এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে শেষ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর থেকে এই রুটে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।

ট্রেন বন্ধ হওয়ার সুযোগে বিকল্প গণপরিবহনে দেখা দিয়েছে উপচে পড়া ভিড়। এই সুযোগে বাস ও সিএনজি অটোরিকশা চালকরা যাত্রীদের কাছ থেকে কয়েক গুণ বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে চাষাড়া থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত যাওয়ার জন্য সিএনজি চালকরা দ্বিগুণ বা তারও বেশি ভাড়া দাবি করছেন, যা সাধারণ যাত্রীদের জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার সকালে চাষাড়া রেলস্টেশনে গিয়ে দেখা যায়, শত শত যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছেন। ট্রেন বন্ধের বিষয়টি আগে থেকে না জানানোয় তারা চরম বিভ্রান্তিতে পড়েন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর রেলওয়ে কর্মীদের কাছ থেকে ট্রেন বন্ধের খবর শুনে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে অনেককে। ঘরমুখো মানুষগুলোর অভিযোগ, উৎসবের মৌসুমে এমন সমন্বয়হীনতা কোনোভাবেই কাম্য নয়।

নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার বিকেলে ঢাকা থেকে আসা এক নির্দেশের পর ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। তবে ঠিক কী কারণে বা কোন পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। হঠাৎ ট্রেন বন্ধের এই সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোটিশ ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন বন্ধ, ঈদে ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি

আপডেট সময় : ০৬:৫৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬