ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বগুড়ায় জমি বিক্রির ১৩ কোটি টাকার কমিশন নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: বিএনপির দুই পক্ষের বাড়িঘরে ভাঙচুর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বগুড়ায় একটি হ্যাচারির জমি কেনাবেচার কমিশন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটেছে। ১৩ কোটি টাকার ভাগবাটোয়ারা কেন্দ্র করে শহরের বেতগাড়ী এলাকায় দফায় দফায় হামলা ও ভাঙচুরে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। এই সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নর্দান হ্যাচারির প্রায় ৪২ বিঘা জমি ১০৮ কোটি টাকায় বিক্রির মধ্যস্থতা করেন ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েদুল ইসলাম সায়েদ এবং শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক নেতা তোফাজ্জল হোসেন। ওই জমি থেকে প্রাপ্ত ১৩ কোটি টাকা কমিশনের মধ্যে তোফাজ্জলের পাওনা ৩ কোটি টাকা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। দীর্ঘদিনের এই বিরোধের জেরে বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হামলার ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ এনেছে। তোফাজ্জল হোসেনের দাবি, সায়েদের লোকজন তাঁর সমর্থককে ছুরিকাঘাত করেছে এবং বাড়ি থেকে বিয়ের গয়না ও নগদ অর্থ নিয়ে গেছে। অন্যদিকে সায়েদুল ইসলাম সায়েদ অভিযোগ করেছেন, তাঁর বাড়িতে আগে হামলা চালিয়ে আসবাবপত্র ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় জমি বিক্রির ১৩ কোটি টাকার কমিশন নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: বিএনপির দুই পক্ষের বাড়িঘরে ভাঙচুর

আপডেট সময় : ০৬:৫০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬