ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই দুই বসতঘর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখানে দিনের আলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোড সংলগ্ন ফারুক মাস্টারের ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি ঘরের রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, কামাল মিয়ার ঘর থেকে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী সাদ্দামের ঘরেও। মুহূর্তের মধ্যেই ঘর দুটি আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডের তীব্রতায় পাশের বাড়ির বাসিন্দা সাংবাদিক এম এ খায়েরের আসবাবপত্র ও মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন স্থানীয় সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম এবং থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং পরিস্থিতির খোঁজখবর নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই দুই বসতঘর

আপডেট সময় : ০৬:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬