ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

ছাত্র-জনতার ত্যাগে অর্জিত বাংলাদেশে ফ্যাসিবাদের ঠাঁই নেই: ডেপুটি স্পিকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, ছাত্র-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তিনি নতুন বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

নেত্রকোনার কলমাকান্দায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত দেড় দশকে দেশে কোনো কার্যকর বিরোধী দল ছিল না এবং সংসদকে রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকারি ও বিরোধী দল উভয়কেই গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ডেপুটি স্পিকার আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান মর্যাদা পাবেন। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মসজিদ ও মন্দিরভিত্তিক সামাজিক অনুশাসন জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে জমি বিরোধে বিএনপি নেতা খুন: মূল অভিযুক্ত আ.লীগ নেতা ও তার ছেলে

ছাত্র-জনতার ত্যাগে অর্জিত বাংলাদেশে ফ্যাসিবাদের ঠাঁই নেই: ডেপুটি স্পিকার

আপডেট সময় : ০৫:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬