ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ধানক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আব্দুল্লাহ আল মামুন নামে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। নিহত মামুন ওই গ্রামের হাফেজ মাওলানা মোস্তাক আহমদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির সামনে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় মামুন। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে স্থানীয় এক ব্যক্তির ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পুলিশ জানিয়েছে, শিশুটির মাথা, ঘাড় ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে জমি বিরোধে বিএনপি নেতা খুন: মূল অভিযুক্ত আ.লীগ নেতা ও তার ছেলে

সুনামগঞ্জে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ধানক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬