ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

চাঁদপুরের সাদ্রায় মাত্র ৬ মুসল্লি নিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ এলাকায় ভিন্নধর্মী এক ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। দরবার শরীফের প্রয়াত পীর মাওলানা ইসহাক সাদ্রাবীর মেজো ছেলে মাওলানা আবু বকর ছিদ্দিক মাত্র ৬ জন মুসল্লি নিয়ে নিজ বাড়ির আঙিনায় এই ঈদের নামাজ আদায় করেন। জামাতে তিনি নিজেই ইমামতি করেন।

কয়েক দশক ধরে এই এলাকার ৪০টি গ্রাম সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করে আসলেও গত বছর থেকে পীরের বংশধরদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় পীর পরিবারের অন্য সদস্যরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ পালন করলেও মাওলানা আবু বকর ছিদ্দিক আরও একদিন আগে নামাজ আদায় করছেন।

মাওলানা আবু বকর ছিদ্দিক জানান, বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখা গেলেই ঈদ উদযাপন করা ধর্মীয়ভাবে বৈধ। আফগানিস্তানে চাঁদ দেখা যাওয়ার খবরের ভিত্তিতে তিনি আজ তার অনুসারীদের নিয়ে এই উৎসব পালন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গবেষণানির্ভর কৃষি উন্নয়নে জোর দিচ্ছে তারেক রহমান সরকার: কৃষিমন্ত্রী

চাঁদপুরের সাদ্রায় মাত্র ৬ মুসল্লি নিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬