ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

সদরপুরের আশ্রয়ণ প্রকল্পে ফিকে ঈদের আনন্দ: অভাবের তাড়নায় ম্লান উৎসবের প্রস্তুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর জীবনে ঈদের খুশি যেন এক অধরা স্বপ্ন। সরকারি উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই পেলেও স্থায়ী কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের আকাশচুম্বী দামের কারণে আসন্ন ঈদুল ফিতর নিয়ে তাদের কোনো বিশেষ প্রস্তুতি নেই।

উপজেলার আকটের চর, শ্যামপুর ও ঢেউখালীসহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখা গেছে, এখানকার বাসিন্দাদের অধিকাংশই দিনমজুর বা ভ্যানচালক। বর্তমান বাজারে পরিবারের সদস্যদের তিন বেলা খাবার জোগাড় করতেই তারা হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে সন্তানদের জন্য নতুন পোশাক কেনা বা ঈদের বিশেষ খাবারের আয়োজন করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘর পেলেও কাজের নিশ্চয়তা না থাকায় তাদের জীবনযাত্রা থমকে আছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, রাজনৈতিক অস্থিরতা ও নানা প্রতিকূলতার কারণে অতীতে এসব মানুষের কর্মসংস্থানের জন্য বড় কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে তাদের জীবনমান উন্নয়নে ও নিয়মিত আয়ের ব্যবস্থা করতে সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারিগরি শিক্ষা জাতীয়করণসহ ১০ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সদরপুরের আশ্রয়ণ প্রকল্পে ফিকে ঈদের আনন্দ: অভাবের তাড়নায় ম্লান উৎসবের প্রস্তুতি

আপডেট সময় : ০৪:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬