ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

গাইবান্ধায় বিলের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো—চুনিয়াকান্দি দাসপাড়ার নশ্চন্দ্র দাসের ছেলে কনক (৪) এবং একই গ্রামের গৌতম দাসের ছেলে অপূর্ব (৪)।

পারিবারিক সূত্রে জানা গেছে, সবার অগোচরে শিশু দুটি বাড়ির পাশে পদ্মপুকুর নামক বিলে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের খুঁজে না পেয়ে স্বজনরা বিলে তল্লাশি চালিয়ে নিথর দেহ দুটি উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য ছানা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই অকাল মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমঙ্গল দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধায় বিলের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

আপডেট সময় : ০৪:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬