ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মুরাদনগরে কালবৈশাখীর তাণ্ডব: গাছ চাপা পড়ে এক নারীর প্রাণহানি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শেফালী বর্মণ (৫৫) ওই গ্রামের প্রয়াত রঞ্জন চন্দ্র বর্মণের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর থেকে শেফালী বর্মণ বাবার বাড়িতে একটি ছোট টিনের ঘরে একাকী বসবাস করতেন। বুধবার রাতে ঝড়ের সময় তিনি ঘরে রাতের খাবার খাচ্ছিলেন। এমন সময় একটি বিশাল কাঁঠাল গাছ উপড়ে তার ঘরের ওপর পড়লে তিনি নিচে চাপা পড়েন। ঝড় থামলে প্রতিবেশীরা উদ্ধার তৎপরতা চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মুরাদনগরে কালবৈশাখীর তাণ্ডব: গাছ চাপা পড়ে এক নারীর প্রাণহানি

আপডেট সময় : ০৩:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬