ঢাকা ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

যশোরে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর প্রাণহানি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগরে সিলিং ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুপা শিকদার (৩০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুপা ওই গ্রামের সুজন শিকদারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টার দিকে নিজ ঘরে ফ্যানের সুইচ অন করতে যান রুপা। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং বৃহস্পতিবার সকালে তার দাফন সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১

যশোরে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর প্রাণহানি

আপডেট সময় : ০২:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬