ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ইরান-ইসরায়েল সংঘাত ন্যাটোর যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে ন্যাটোর সম্মিলিত যুদ্ধ হিসেবে মানতে নারাজ যুক্তরাজ্য। ব্রিটিশ ওয়ার্ক অ্যান্ড পেনশনস মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা মূলত সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব পদক্ষেপ, যা ন্যাটোর সামগ্রিক কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়।

ম্যাকফ্যাডেন উল্লেখ করেন যে, ১৯৪৯ সালে ন্যাটো গঠনের সময় বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতির মতো কোনো প্রেক্ষাপট বিবেচনায় ছিল না। জোটের মূল নীতি অনুযায়ী, কোনো সদস্য দেশ আক্রান্ত হলে তা সবার ওপর হামলা হিসেবে গণ্য হয়, কিন্তু কোনো দেশ নিজ উদ্যোগে যুদ্ধে জড়ালে অন্যদের ওপর তার দায় বর্তায় না। সাবেক সেনাপ্রধান জেনারেল স্যার নিক কার্টারের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, যুক্তরাজ্য ন্যাটোর প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও বর্তমান সংঘাতকে জোটের যুদ্ধ হিসেবে দেখার সুযোগ নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাম বিজয়ে আবু বকর (রা.)-এর রণকৌশল ও যুদ্ধের কালজয়ী নীতিমালা

ইরান-ইসরায়েল সংঘাত ন্যাটোর যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬