মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মিজান চৌধুরী

সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। সোমবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া তাঁর হাতে এই দায়িত্ব অর্পণ করেন।

এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন। উল্লেখ্য, গত রোববার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয় সরকার। সেই ধারাবাহিকতায় সুনামগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘তরুণরাই দেশের ভবিষ্যৎ’: উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর তারেক রহমানের

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মিজান চৌধুরী

আপডেট সময় : ০৩:৩০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬