মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

হবিগঞ্জে এনসিপি কর্মসূচিতে পুলিশি বাধা: বর্তমান সরকারের দমননীতি নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কর্মসূচিতে পুলিশি বাধা ও নেতাকর্মীদের গাড়ি ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদের পুরাতন ভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এই উদ্বেগ জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন পরবর্তী সময়ে বলপ্রয়োগের মাধ্যমে বিরোধী দলকে দমনের যে রাজনৈতিক সংস্কৃতি বিগত সরকারে দেখা গেছে, আমরা মনে করেছিলাম নির্বাচিত বর্তমান সরকারে তার পরিবর্তন ঘটবে। কিন্তু অপ্রত্যাশিতভাবে একটি নির্বাচিত সরকারও বিরোধী দলকে দমনে পূর্বের সেই বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই প্রত্যাশিত নয়।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে। তবে বিরোধী দলের কর্মসূচিতে এভাবে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয়। হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়েছে এবং একই সঙ্গে একাধিকবার নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনা রাজনৈতিকভাবে ক্ষমতাসীন বিএনপি সরকারের জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হবে।

একই মতবিনিময়কালে দেবিদ্বার পৌর এলাকার সিএনজি স্ট্যান্ড ইজারা প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখতে সিএনজি ও অটোরিকশা থেকে পৌর কর আদায় করতে হবে। তবে এখতিয়ারের বাইরে কোনো ধরনের অর্থ আদায় করা যাবে না। জিবি বা চাঁদার নামে কোনো চাঁদাবাজি বরদাশত করা হবে না। প্রশাসনের অনুমোদন এবং নির্ধারিত কর হার ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো স্থান থেকে অর্থ আদায় করতে পারবে না বলে তিনি সতর্ক করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুল পড়া রোধে পেঁয়াজ, মেথি বা কালো জিরার তেলের কার্যকারিতা: বৈজ্ঞানিক বিশ্লেষণ

হবিগঞ্জে এনসিপি কর্মসূচিতে পুলিশি বাধা: বর্তমান সরকারের দমননীতি নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় : ০৭:২৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬