ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

কুমিল্লাকে আধুনিক ও নিরাপদ ‘গ্রিন সিটি’ গড়ার অঙ্গীকার নতুন প্রশাসকের

কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু দায়িত্ব গ্রহণ করেই নগরীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সোমবার দায়িত্ব পালনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রশাসক টিপু নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ জোর দিয়ে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। তিনি বলেন, চুরি, ছিনতাই এবং যৌন হয়রানির মতো অপরাধ নির্মূল করে নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে বসবাস করতে পারে।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নগরীর তীব্র যানজট নিরসনকে তিনি অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছেন। এছাড়া মশার উপদ্রব কমাতে প্রাথমিকভাবে চারটি ওয়ার্ডকে মডেল হিসেবে নিয়ে বিশেষ নিধন কর্মসূচি শুরু করার কথা জানান তিনি। পর্যায়ক্রমে পুরো নগরীকে মশামুক্ত ও সবুজায়ন প্রকল্পের আওতায় এনে পরিবেশবান্ধব করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাখালী বাস টার্মিনালে মন্ত্রীর পরিদর্শন ও বিশেষ টয়লেট উদ্বোধন

কুমিল্লাকে আধুনিক ও নিরাপদ ‘গ্রিন সিটি’ গড়ার অঙ্গীকার নতুন প্রশাসকের

আপডেট সময় : ০২:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬