ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

হবিগঞ্জে ডেপুটি রেঞ্জারের বিরুদ্ধে ব্যবসায়ীদের ক্ষোভ: ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম

হবিগঞ্জ বন বিভাগের স্পেশাল টিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমেদকে প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে চুনারুঘাট। সোমবার দুপুরে চুনারুঘাট পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে তাকে অপসারণের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। চুনারুঘাট কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমেদ দীর্ঘদিন ধরে নিরীহ কাঠ ব্যবসায়ীদের হয়রানি করে আসছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি এবং তুচ্ছ ঘটনায় মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীদের হেনস্তা করার গুরুতর অভিযোগ তোলা হয়। বিশেষ করে গত ৫ মার্চ একটি ট্রাক্টর আটক করে মোটা অঙ্কের টাকা দাবি এবং এক প্রতিবন্ধীকে মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ী নেতাদের দাবি, নিয়মিত চাঁদা না দিলে ব্যবসায়িক কার্যক্রমে বাধা প্রদান এবং মামলার হুমকি দেওয়া এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই কর্মকর্তাকে প্রত্যাহার না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতীয় পর্যটন ভিসা চালুর চেষ্টা চলছে: হাইকমিশনার প্রণয় ভার্মা

হবিগঞ্জে ডেপুটি রেঞ্জারের বিরুদ্ধে ব্যবসায়ীদের ক্ষোভ: ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম

আপডেট সময় : ০২:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬