মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কুমিল্লায় মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু

কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের (আরএইচডি) একটি মিক্সার ট্রাকের ধাক্কায় শাহ আলম ভূঁইয়া (৫৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। রোববার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহ আলম উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে বুড়িচং মধ্যবাজার এলাকায় একটি দ্রুতগামী মিক্সার ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ট্রাক ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘তরুণরাই দেশের ভবিষ্যৎ’: উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর তারেক রহমানের

কুমিল্লায় মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু

আপডেট সময় : ১২:১৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬