বরিশালের বাবুগঞ্জে এক শিশুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়ার মতো এক নৃশংস ঘটনা ঘটেছে। বর্বরোচিত এই হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটি মৃত্যুবরণ করেছে। রোববার দুপুরে উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী ১৫ বছর বয়সী এক কিশোর ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে সে শিশুটির শরীরে আগুন ধরিয়ে দেয়। শিশুটির চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা মো. তসলিম ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে জ্বলন্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী সন্ধ্যা নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 






















