ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

পার্বতীপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের পাওয়ার কারে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে মেরামতাধীন রমনা কমিউটার ট্রেনের পাওয়ার কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জংশনের মিটারগেজ ওয়াশপিটে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ট্রেনের পাওয়ার কারের ভেতরের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ভস্মীভূত হয়েছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, ট্রেনের লাইটিং রিপেয়ার বা টিএলআর কাজ করার সময় ওয়েল্ডিংয়ের আগুনের স্ফুলিঙ্গ তেলের ওপর পড়লে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দীর্ঘ সাড়ে চার বছর বন্ধ থাকার পর গত ২১ অক্টোবর ট্রেনটি পুনরায় চালু করা হয়েছিল। দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও রেলওয়ের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত সব আয়োজন

পার্বতীপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের পাওয়ার কারে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ১১:০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬