ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

যশোরে রিকশাচালক খুন: ছিনতাই হলো রিকশা

যশোরে আলমগীর হোসেন (৫৫) নামে এক রিকশাচালককে নৃশংসভাবে হত্যা করে তার রিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার (১৫ মার্চ) রাত আটটার দিকে যশোর সদরের কানাইতলা ভাটপাড়া এলাকায় একটি ইটভাটার সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন সদরের চাঁচড়ার মধ্যপাড়া বড় মাদরাসা এলাকার রজব আলী দরবেশের ছেলে। তিনি নীলগঞ্জ শ্মশান-সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহতের স্ত্রী সাজেদা মনি জানান, সন্ধ্যায় ইফতারের পর তার স্বামী ভাড়া খাটার জন্য বাড়ি থেকে বের হন। রাত পৌনে ৮টার দিকে তিনি খবর পান, কে বা কারা তার স্বামীকে ছুরি মেরে ভাটপাড়া এলাকার ইটভাটার রাস্তায় ফেলে রেখে গেছে।

খবর পেয়ে তিনি ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আলমগীরকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে গোলাম রাব্বি নামে এক পথচারীর সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন।

জেনারেল হাসপাতালের ডাক্তার জুবায়ের আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই আলমগীরের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা আছে। কোতোয়ালি থানার এসআই ইলিয়াস হুসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা যাত্রীবেশে আলমগীরের রিকশা ভাড়া করে নির্জন স্থানে নিয়ে ভারি কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে জখম অবস্থায় ফেলে রিকশাটি নিয়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরে প্রধানমন্ত্রী

যশোরে রিকশাচালক খুন: ছিনতাই হলো রিকশা

আপডেট সময় : ১০:০০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬