ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

রাজবাড়ীতে ফিলিং স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা: ট্রাকচাপায় নিহত ২

রাজবাড়ী সদর উপজেলার সপ্তবর্ণা ফিলিং স্টেশনে তেল নিতে এসে ট্রাকচাপায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন দু’জন। গত রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় গোয়ালন্দ মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খানখানাপুর ব্র্যাকপাড়ার ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোবাহান পাটোয়ারী তার ট্রাকে তেল নেওয়ার জন্য ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়িয়ে ছিলেন। একই সময়ে ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রাকের হেলপার স্বপন মিয়াও তার ট্রাক সিরিয়ালে রেখে মেশিনের সামনে অপেক্ষা করছিলেন। হঠাৎ একটি বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্র গাড়িকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়া।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনার পর পরই পালিয়ে গেছে। নিহতদের মৃতদেহ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি কার্যক্রম শুরু হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ পবিত্র লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী

রাজবাড়ীতে ফিলিং স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা: ট্রাকচাপায় নিহত ২

আপডেট সময় : ০৪:৪৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬