ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত ওই আদেশে দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসকের নাম ঘোষণা করা হয়েছে। জেলা পরিষদ (সংশোধনী) অধ্যাদেশ–২০২৪ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ জেলার জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন দীর্ঘদিন ধরে ঝালকাঠির রাজনীতি ও আইন পেশার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বর্তমানে তিনি ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিবের পাশাপাশি জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়িত না হওয়ার পেছনে প্রধানমন্ত্রীর ‘মূল দায়’: আখতার হোসেন

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন

আপডেট সময় : ০১:৪৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬