মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

মাগুরায় ঝড়ে গাছের ডাল পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার কেষ্টপুর এলাকায় ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের প্রান্ত দত্ত এবং ঘাসিয়াড়া গ্রামের মাহাফুজ। শুক্রবার রাতে তারা মোটরসাইকেলে করে মাগুরা শহরের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ ঝোড়ো বাতাসে একটি গাছের ডাল তাদের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রান্ত দত্তর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মাহাফুজকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হুথিদের হুমকি উপেক্ষা করে লোহিত সাগর পার হলো সৌদি আরবের দুই তেলবাহী জাহাজ

মাগুরায় ঝড়ে গাছের ডাল পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০১:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬