মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

হুথিদের হুমকি উপেক্ষা করে লোহিত সাগর পার হলো সৌদি আরবের দুই তেলবাহী জাহাজ

হুথি বিদ্রোহীদের অবরুদ্ধ করার হুমকির মুখেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি পার হয়েছে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল জাহাজ। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সপ্তাহের শেষের দিকে জাহাজ দুটি সফলভাবে লোহিত সাগর অতিক্রম করেছে, যা নিশ্চিত করেছে যে চরম উত্তেজনার মধ্যেও এই পানিপথে রিয়াদের জ্বালানি পরিবহন অব্যাহত রয়েছে।

এর আগে গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় ইরানের মিত্র হুথি গোষ্ঠী। এরপর তারা লোহিত সাগরে একাধিক তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়। এই ঘটনার মধ্য দিয়ে আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে তেহরানের চলমান যুদ্ধ এক নতুন আঞ্চলিক সংঘাতের মুখে পড়ে।

সামুদ্রিক তথ্য-বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘কেপলার’-এর বরাত দিয়ে রয়টার্স জানায়, গত সপ্তাহের শেষের দিকে বাব আল-মানদেব অতিক্রম করা জাহাজ দুটির মধ্যে একটি হলো মাল্টার পতাকাবাহী ‘লেসবোস’। এটি প্রায় ১০ লাখ ব্যারেল সৌদি অপরিশোধিত তেল বহন করছে। তবে জাহাজটির চূড়ান্ত গন্তব্য এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে ‘দেশ বৈভব’ নামের দ্বিতীয় জাহাজটি ২০ লাখ ব্যারেল তেল নিয়ে ভারতের সিক্কা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। বন্দরটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পরিচালনা করে থাকে। বিশেষ নিরাপত্তাজনিত কারণে দুটি জাহাজই তাদের ‘অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম’ বা স্বয়ংক্রিয় ট্র্যাকিং প্রযুক্তি বন্ধ রেখে লোহিত সাগর এলাকা ত্যাগ করে।

তবে হুথিদের হামলার আশঙ্কায় এই পানিপথে সার্বিক জাহাজ চলাচল কিছুটা কমেছে। কেপলারের তথ্যানুযায়ী, গত শুক্রবার ও শনিবার এই প্রণালি দিয়ে যথাক্রমে ২৮টি ও ২৭টি পণ্যবাহী জাহাজ পার হলেও রোববার সেই সংখ্যা কমে ১৮টিতে নেমে আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি মাসে ২টি লঘুচাপ ও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

হুথিদের হুমকি উপেক্ষা করে লোহিত সাগর পার হলো সৌদি আরবের দুই তেলবাহী জাহাজ

আপডেট সময় : ০৯:২৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬