মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

মুন্সীগঞ্জে ঝোপের আড়াল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের চরাঞ্চল হিসেবে পরিচিত চরকেওয়ার ইউনিয়নের টরকী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে টরকী জুনিয়র স্কুলের কাছে একটি বাড়ির পাশের ঝোপ থেকে এসব অস্ত্র পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ওয়ান শুটার গান, একটি রিভলবার এবং তিন রাউন্ড তাজা কার্তুজ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধীরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হুথিদের হুমকি উপেক্ষা করে লোহিত সাগর পার হলো সৌদি আরবের দুই তেলবাহী জাহাজ

মুন্সীগঞ্জে ঝোপের আড়াল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট সময় : ১২:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬