মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

সন্দ্বীপে জলদস্যুদের কবলে পড়া ৩৬ রোহিঙ্গা উদ্ধার, নেপথ্যে বড় প্রতারণার জাল

নোয়াখালীর ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় সমুদ্রপথে জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছেন ৩৬ রোহিঙ্গা। শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ইলিশঘাট এলাকায় স্থানীয় বাসিন্দারা তাদের দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ২৪ জন শিশুসহ এই রোহিঙ্গাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসেন। ভুক্তভোগীরা জানান, জলদস্যুরা অস্ত্রের মুখে তাদের নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সর্বস্ব লুটে নিয়ে নির্জন উপকূলে ফেলে রেখে যায়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ভাষ্য অনুযায়ী, ভাসানচর ক্যাম্পের এক দালালের মাধ্যমে মাথাপিছু ৫ হাজার টাকার বিনিময়ে তারা উখিয়া ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে নৌকায় উঠেছিলেন। দীর্ঘ পাঁচ দিনের এই ঝুঁকিপূর্ণ যাত্রায় তারা চরম খাদ্যসংকটে ভোগেন এবং বেশ কয়েকদিন জঙ্গলে লুকিয়ে থাকেন। মাঝপথে নৌকা বিকল হয়ে পড়লে তাদের ভোগান্তি আরও বাড়ে। শেষমেশ জলদস্যুদের কবলে পড়ে নিঃস্ব অবস্থায় সন্দ্বীপে পৌঁছান তারা। বর্তমানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মানবিক সহায়তা ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হুথিদের হুমকি উপেক্ষা করে লোহিত সাগর পার হলো সৌদি আরবের দুই তেলবাহী জাহাজ

সন্দ্বীপে জলদস্যুদের কবলে পড়া ৩৬ রোহিঙ্গা উদ্ধার, নেপথ্যে বড় প্রতারণার জাল

আপডেট সময় : ১১:১৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬