মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

অস্তিত্ব সংকটে রাজশাহীর ২১ নদ-নদী: দখল আর দূষণে হারিয়ে যাচ্ছে নাব্য

রাজশাহী জেলার ওপর দিয়ে প্রবাহিত ২১টি নদ-নদী এখন বিলুপ্তির দ্বারপ্রান্তে। দীর্ঘদিনের অবৈধ দখল, দূষণ আর পদ্মা নদীর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নদীগুলো এখন মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। নদীর বুকে ঘরবাড়ি নির্মাণ এবং চাষাবাদ চলায় অনেক জায়গায় নদীর চিহ্ন খুঁজে পাওয়াও দুষ্কর হয়ে পড়েছে। আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের প্রাক্কালে রাজশাহীর নদীগুলোর এমন করুণ দশা পরিবেশবাদীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

গবেষকদের মতে, ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব এবং আশির দশকে অপরিকল্পিতভাবে নির্মিত স্লুইসগেটগুলো নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দিয়েছে। নারদ, দয়া, হোজা ও বারনইয়ের মতো এক সময়ের খরস্রোতা নদীগুলো এখন কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হতে চলেছে। নদীগুলো রক্ষায় দ্রুত খনন এবং দখলদারদের উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এই অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য বড় ধরনের হুমকির মুখে পড়বে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হুথিদের হুমকি উপেক্ষা করে লোহিত সাগর পার হলো সৌদি আরবের দুই তেলবাহী জাহাজ

অস্তিত্ব সংকটে রাজশাহীর ২১ নদ-নদী: দখল আর দূষণে হারিয়ে যাচ্ছে নাব্য

আপডেট সময় : ১০:০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬