ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঈদের আগে চট্টগ্রামে অর্ধশত পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের আশঙ্কা

ঈদুল ফিতরের আগে বেতন ও বোনাস পরিশোধ নিয়ে চট্টগ্রামের প্রায় ৪৯টি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের আশঙ্কা করছে শিল্প পুলিশ। নিয়মিত বেতন-ভাতা পরিশোধে ব্যর্থ হওয়া এবং উৎসব বোনাস নিয়ে অনিশ্চয়তার কারণে এসব কারখানায় অস্থিরতা তৈরি হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিএমইএ এবং শিল্প পুলিশ যৌথভাবে কাজ করছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সব পাওনা মিটিয়ে দেওয়ার জন্য মালিকপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে।

চট্টগ্রামের প্রায় ছয় শতাধিক পোশাক কারখানায় চার লাখেরও বেশি শ্রমিক কর্মরত রয়েছেন। এর মধ্যে বিশেষ করে সাব-কন্ট্রাক্টে কাজ করা ছোট কারখানাগুলো আর্থিক সংকটের কারণে বেশি ঝুঁকিতে রয়েছে। শিল্প পুলিশের মতে, একটি কারখানায় অসন্তোষ দেখা দিলে তা দ্রুত পুরো শিল্প এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। এই সংকট মোকাবিলায় সরকার ঘোষিত বিশেষ ঋণের সঠিক বণ্টন এবং মালিকদের আন্তরিকতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর: শোকের স্মৃতি আর বিচারহীনতার দীর্ঘ প্রতীক্ষা

ঈদের আগে চট্টগ্রামে অর্ধশত পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের আশঙ্কা

আপডেট সময় : ১০:০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬