চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জোবেদা খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপালপুর মাঠ থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। নিহত জোবেদা খাতুন দলিয়ারপুর গ্রামের মৃত তুফান হোসেনের স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঘাস কাটার উদ্দেশ্যে মাঠে গিয়ে আর বাড়ি ফেরেননি ওই নারী। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর স্থানীয়রা গোপালপুর গ্রামের মাঠে তার হাত-মুখ বাঁধা ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর অথবা ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং অপরাধীদের শনাক্তে কাজ শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 
























