ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি কাটিয়ে একটি ইউনিটে উৎপাদন শুরু

জাতীয় গ্রিড লাইনে কারিগরি বিভ্রাটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া দুটি ইউনিটের মধ্যে একটিতে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে ৪৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন নর্থ ইউনিটটি সচল হয়। এর পাশাপাশি গ্যাসের বিকল্প ব্যবহারে দীর্ঘদিন বন্ধ থাকা আরও একটি ছোট ইউনিট চালু করা হয়েছে।

বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দুপুরে গ্রিড লাইনে হঠাৎ ত্রুটি দেখা দিলে ৪৫০ মেগাওয়াটের নর্থ ও ৪০০ মেগাওয়াটের ইস্ট ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। কারিগরি দল দ্রুত মেরামতের কাজ শুরু করলে প্রায় পৌনে ছয় ঘণ্টা পর নর্থ ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

তবে ৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইস্ট ইউনিটটি পুরোপুরি সচল করতে অন্তত তিন দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমানে ওই ইউনিটের জন্য বরাদ্দকৃত গ্যাস ব্যবহার করে ৫০ মেগাওয়াটের অন্য একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন সচল রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর: শোকের স্মৃতি আর বিচারহীনতার দীর্ঘ প্রতীক্ষা

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি কাটিয়ে একটি ইউনিটে উৎপাদন শুরু

আপডেট সময় : ১০:০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬