শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে কোনো ধরনের সংবর্ধনা বা অভ্যর্থনা জানানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। চাঁদপুরের কচুয়ায় এক অনুষ্ঠানে যাওয়ার পথে শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং এ ধরনের সংস্কৃতি বন্ধের নির্দেশ দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, পড়াশোনার ক্ষতি করে কিংবা শারীরিক কষ্ট দিয়ে তাকে শুভেচ্ছা জানানোর প্রয়োজন নেই। বরং তিনি নিজেই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি পুনর্গঠনের বিষয়েও ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
এদিন মন্ত্রী স্থানীয় এতিমখানায় অনুদান বিতরণ এবং অসহায়দের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে হুইল চেয়ার ও চেক তুলে দেন। পরে তিনি স্থানীয় শিক্ষক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 
























