ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মাদক নির্মূলে কঠোর ফতুল্লাবাসী: কারবারিদের জানাজা ও দাফন বয়কটের ঘোষণা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারিদের বিরুদ্ধে নজিরবিহীন এক সামাজিক প্রতিরোধের ডাক দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখন থেকে কোনো মাদক কারবারি মারা গেলে তার জানাজা পড়ানো হবে না এবং স্থানীয় কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা। শুক্রবার জুমার নামাজের পর ফতুল্লার নয়ামাটি, ইসলামনগর ও কুতুবপুরসহ বেশ কিছু এলাকায় মাইকিং করে এই কঠোর সিদ্ধান্তের কথা জানানো হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদক কারবারিদের ছুরিকাঘাতে সাব্বির নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই প্রতিবাদে এবং এলাকাকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে তারা গণমিছিল ও মানববন্ধনের আয়োজন করেন। মিছিলটি নয়ামাটি এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব লামাপাড়ায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সামাজিক বয়কটের ঘোষণা দেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক কারবারিদের কোনোভাবেই সমাজে প্রশ্রয় দেওয়া হবে না। এমনকি তাদের শেষ বিদায়েও এলাকাবাসী কোনো ধরনের সহযোগিতা করবে না। মানববন্ধনে স্থানীয় মসজিদের ইমামগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই কর্মসূচিতে নিহতের পরিবারের সদস্যসহ কয়েকশ স্থানীয় বাসিন্দা অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর: শোকের স্মৃতি আর বিচারহীনতার দীর্ঘ প্রতীক্ষা

মাদক নির্মূলে কঠোর ফতুল্লাবাসী: কারবারিদের জানাজা ও দাফন বয়কটের ঘোষণা

আপডেট সময় : ০৪:৫৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬